বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে ফলের আড়তে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

মো.মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:১৮ এম
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে ফলের আড়তে ৭০ হাজার টাকা অর্থদণ্ড
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে ফলের  আড়তে ৭০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট  সূত্র জানায়, শুক্রবার পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে শাহরাস্তি পৌর শহরের ঠাকুরবাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের তরফ থেকে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় দুইটি তরমুজের আড়ত এবং দুইটি ফলের আড়তের কৃষি বিপণন লাইসেন্স, পাকা রশিদ, মূল্য তালিকা, বিক্রয় রশিদ এবং মূল্যতালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা, বিক্রয় রশিদের কার্বন কপি না থাকা ইত্যাদি অসঙ্গতি পাওয়ায় যায়।
ওই সময় ঠাকুরবাজারের একটি তরমুজ আড়তকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গার মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তকে ৩০ হাজার টাকা, ফলের আড়তকে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়ার ভোলা চরফ্যাশন বাণিজ্যলায় তরমুজ আড়ততে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই সময় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন এবং সঙ্গীও ফোর্স।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকার ঘোষিত দ্রব্যমূল্যর দামের তালিকা ও ন্যায্য দামের বাইরে যেকোনো অনিয়ম প্রশাসনের দৃষ্টিগোচর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।