বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আল-আমিন অয়েল মিলসের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:৩৪ এম
হাজীগঞ্জে আল-আমিন অয়েল মিলসের উদ্বোধন
হাজীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে মেসার্স আল-আমিন অয়েল মিলসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে অয়েল মিলসে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল শেষে বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে এ সরিষার তৈল ও সরিষার খৈল মিলের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
মেসার্স আল-আমিন অয়েল মিলসে সত্ত্বাধীকারী মো. নেছার আহম্মদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. ফয়েজ আহমেদ চৌধুরী, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ রহিম পাটওয়ারী।
এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, মনিরুজ্জমান মনির, আবু সুফিয়ান রানা, কাজী জসিম উদ্দিন, মাসুদ খাঁন, সাহাবউদ্দিন শাবু, মারুফ খাঁন রাসেল, মো. ইমাম হোসেন, সাইফুল হোসেন, ফয়সাল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।
শতভাগ খাঁটির নিশ্চয়তা দিয়ে মেসার্স আল-আমিন অয়েল মিলসের সত্ত্বাধীকারী মো. নেছার আহম্মদ চৌধুরী বলেন, আমরা ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তৈল ও খৈল পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি। আপনাদের (ভোক্তা) প্রতি অনুরোধ, একবার আমার মিলে উৎপাদিত আল-আমিন সরিষার তৈল ও খৈল কিনে পরীক্ষা করুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital