বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীর পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:২১ এম
শাহরাস্তিতে জাতীর পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
শাহরাস্তিতে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য ব‍্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
রোববার শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়য়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রধানে যথাযোগ্য মর্যাদা দিবসটি পালন করা হয়।
সভা প্রধানের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,  বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। নয় মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে যুক্ত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শুধু দেশ স্বাধীনই নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে নতুন লড়াই শুরু করেছিলেন বঙ্গবন্ধু। আজ সেই মহান নেতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই মহান নেতার আদর্শ হৃদয়ে লালন ও ধারন  করে নতুন প্রজন্মকে ভবিষ্যত গড়ার প্রত্যয় নিতে  হবে। তাহলে জীবনে মিলবে সমৃদ্ধি, উন্নত হবে দেশ ও এ বাঙ্গালী জাতি।
বর্তমানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বঙ্গবন্ধুর শৈশব কৈশোর রাজনৈতিক জীবন আদর্শ নিয়ে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্যের আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবু ইসহাকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান  কামরুন্নাহার কাজল, উপজেলায়  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর প্রশাসক  রোটা: তোফায়েল আহামদ শেখ, উপজেলা প্রকৌশলী মেহেদী  হাসান, কৃষি অফিসার কৃষিবিদ  আয়সা আক্তার, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি,প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মহসিন পাটওয়ারী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোবারক হোসেন, কোরান  তেলাওয়াত করেন কারী সফিউল্লাহ,পবিএ গীতা থেকে পাঠ করেন আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুলসি দেবনাথ,শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন  নিজমেহার মডেল পাইলট উবি শিক্ষার্থী পুস্পিতা পাল।
অন্যান্য মধ্যে  মুক্তিযোদ্ধা, বিশিষ্ট জন, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন  ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital