বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সিঙ্গার শোরুমের শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৮:১৪ পিএম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সিঙ্গার শোরুমের শুভ উদ্বোধন
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে সিঙ্গার শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে পৌরসভার উত্তর ঠাকুর বাজার মিয়াজি ভিলায় এ শোরুমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উদ্বোধনী শাখার কর্মকর্তা মোঃ আতিক উল্লাহর  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে এটির শুভউদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল এরিয়া ম্যানেজার মোঃ রাজীব চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ইতোমধ্যে দেশ জুড়ে সিঙ্গার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, গ্রাহকদের কথা চিন্তা করে সিঙ্গার তার প্রোডাক্ট তৈরি করে এবং সেবা নিশ্চিত করে।
এ শোরুমে এসে কিংবা অনলাইনে যেকোনো সময় মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন সহজে।
বর্তমানে সিঙ্গারের প্রডাক্ট খুব সহজে গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা উপজেলায় এটির শাখা উদ্বোধন করা হচ্ছে। তারেই অংশ হিসেবে শাহরাস্তি সিঙ্গারের পথ চলায় যুক্ত হলো।
পরিশেষে তিনি আরো বলেন সেবা নিন নিরাপদে, সিঙ্গার পরিবার আছে আপনাদের পাশে।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শাহরিয়ার, শাহরাস্তি পৌর কাউন্সিলর মোঃ কায়কোবাদ আজাদ ও প্রহ্লাদ দে পলু,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, এলাকার বিশিষ্ট জন,সাংস্কৃতিক কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।