শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে কলেজ-শিক্ষকদের দশদিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০:৩৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজে কলেজ-শিক্ষকদের দশদিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি

চাঁদপুরের বৃহত্তম প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজের আইসিটি ল্যাবে কলেজ শিক্ষকদের দশদিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি ঘটেছে।

সিইডিপি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালযের অধিভুক্ত চাঁদপুর জেলার ০৬টি কলেজের মোট ৩০জন কলেজ শিক্ষক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।

দশদিনব্যাপী এই বেসিক আইসিটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিউ এম হাসান শাহারিয়ার, গোলাম রেদওয়ান, মোঃ আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম নাছির।

সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুস্তাফিজুর রহমান।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সিইডিপির ফিন্যান্স অফিসার শামীম সিদ্দিকি ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

সভাপতির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে ও স্মার্ট জনগোষ্ঠী তৈরিতে আইসিটি শিক্ষার কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital