বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:০৯ পিএম
চাঁদপুর সরকারি কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত

মেঘনা পাড়ের বাতিঘর চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী (২০ ও ২১ মার্চ) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে কেরাত, হামদ/নাত, বাংলা রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লিগীতি, লালনগীতি), জারীগান (দলভিত্তিক), নির্ধারিত বক্তৃতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, নৃত্য (উচ্চাঙ্গ), লোকনৃত্য, তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দুইদিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

Model Hospital

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পরিচালনা কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামানের সুষ্ঠু পরিচালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল ও মোঃ আল-আমিন, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমরান হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর কলেজের শিক্ষার্থীরা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে প্রতি বছর সাফল্য অর্জন করেছে।

তারই ধারাবাহিকতায় এবারও তারা কলেজের জন্য সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ^াস করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital