শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনায়

শাহমাহমুদপুরে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:১১ পিএম
শাহমাহমুদপুরে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগণ সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভূমিকা রাখায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।
ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় পুরস্কার বিতরণ করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সার্বিক সহযোগিতা করায় গত মাসে প্রথম স্থান অর্জন করে লাখি আক্তার, দ্বিতীয় মোঃ বাশার গাজী, তৃতীয় ঝরনা বেগম। তারা প্রত্যেকে ইউপি চেয়ারম্যান এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতৃত্ব ও তৎপর ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার গ্রহণ করেন গ্রাম পুলিশের দফাদার নুরুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন গ্রাম পুলিশ রফিকুল ইসলাম শেখ, আলী হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, আব্দুল আহাদ, মহিলা গ্রাম পুলিশ দিপালী রানী শীল, সালমা আক্তার, (ইউডিসি)’র প্রধান উদ্যোক্তা মোঃ ইলিয়াছ বেপারী মিঠু, উদ্যোক্তা সুমী আক্তার, মোঃ কাউছার ও প্রদীপ।
পুরস্কার বিতরণকালে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন বলেন, আমাদের দিক নির্দেশনায় গ্রাম পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নবজাতকদের তথ্যগুলো সংগ্রহ করে আনে। পরে আমরা গুছিয়ে দিলে ইউডিসি’র উদ্যোক্তা ইলিয়াছ বেপারী মিঠু, সুমী, কাউছার, প্রদীপ তারা কাজ করে। মূলত সংগ্রহ করে গ্রাম পুলিশ। আর সেই প্রেক্ষিতেই আমরা জেলার মধ্যে প্রথম এবং সম্মানিত হয়েছি। এই সম্মানিত হওয়ার পেছনে গ্রাম পুলিশ ও ইউডিসির উদ্যোক্তাদের ভূমিকা রয়েছে। তাই আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। আজকের পুরস্কার তাদেরকে উৎসাহ প্রদান করবে বলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আজকে গ্রাম পুলিশের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ইউডিসি’র উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি প্যানেল চেয়ারম্যান-১ শাহাদাত হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, কবির হোসেন রনি, বিল্লাল হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital