শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণায়

মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:২৩ পিএম
মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

সারা দেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা করেন।

গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় নারায়ণপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালি বাজার থেকে শুরু হয় এই শোভাযাত্রা।

শোভাযাত্রাটি মতলব বাজার, মুন্সিরহাট বাজার ঘুরে নারায়ণপুর ইউনিয়নে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।

Model Hospital

এদিকে শোভাযাত্রার মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

এসময় তিনি মতলব দক্ষিণ উপজেলার ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত জনতা তাকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সমর্থন জানান।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন, নায়ের গাও উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার নাসির, কবি নজরুল ইসলাম কলেজের সাবেক যুবলীগ নেতা প্রকৌশলী জসিম উদ্দিন মিঠু, নারায়ণপুর ইউনিয়ন মেম্বার গোলাম রাব্বানী, বারেক মেম্বার ও নারায়ণপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জয়নাল হাজারী, নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল কবির, ইউনিয়ন যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, মুজিব বকাউল, শরিফুল ইসলাম, রুবেল পাটোয়ারী, দেলু গাজী, রানা কাজী, বাবু কাজী প্রমুখ ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital