শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বদরপুর সোলায়মানিয়া মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯:০২ পিএম
মতলব উত্তরে বদরপুর সোলায়মানিয়া মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তরে বদরপুর সোলায় মানিয়া নতুন পাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) জুম্মার নামাজ শেষে উপজেলার বদরপুরে সওদাগর বাড়ী ও আবাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মৎস্য ব্যবসায়ী মো. রিপন সরকার।
এসময় সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ভাণ্ডারী নান্নু শাহ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধনকালে রিপন সরকার বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। আজ আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ কাজ করতে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।
হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন আল্লাহর যে বান্দা দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহতালা জান্নাতে ঐ ব্যাক্তির জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital