বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলাদের মাঝে ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ

মো. মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৮:২২ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলাদের মাঝে ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) ইউনিয়ন পরিষদে ইউনিয়নের নিবন্ধিত ১১০ অসহায় ও দুস্থ মহিলার মাঝে ৩০ কেজি হারে এই চাল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ট্যাগ অফিসার ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসালিন এর পর্যবেক্ষণে ও ইউপি সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মিজি, ইউপি সদস্য নাজির হোসেন, জিয়াউর রহমান, ইব্রাহিম তালুকদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital