শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোল্লাডহর বিএনপির উদ্যোগে ২শ’ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯:২৯ পিএম
মোল্লাডহর বিএনপির উদ্যোগে ২শ’ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড মোল্লাডহর বিএনপির উদ্যোগে ২শ’ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে মোল্লাডহর পশ্চিম পাড়া মিজি বাড়ির উঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের ছেলে মোস্তফা কামাল সুমন।

ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু।

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজিবের সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মো. ওমর ফারুক, হাবীবুর রহমান, মো. সারোয়ার, শেখ ছৈয়দ বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রিয়াদ হোসেন প্রমূখ।

Model Hospital

অতিথিদের বক্তব্য শেষে দুইশ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital