বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১১:০৫ পিএম
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
সারাদেশের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তিতে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার রাত ১১ থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়েছে।
ওই রাতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় শহীদের স্মরনে স্থাপিত কেন্দ্রীয় বেদি চত্বরে মোমবাতি প্রজ্বলন করে তা নিভিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট জন, গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
এছাড়া রাতে ওই ব্ল্যাকআউট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল রিজওয়ান সাঈদ জিকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।
উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েসা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজান পাটোয়ারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য অফিসার তৌসিব উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital