শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুরুতর আহত-৩

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১০:২১ পিএম
শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত

শাহরাস্তিতে সিএনজি স্কুটার পিকআপ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার কচুয়া কালিয়াপাড়া সড়কের বশিরউল্লাহ হাসপাতালের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার, পুলিশ,হাসপাতাল, স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই রাতে কচুয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কালিয়া পাড়ার উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় কালিয়াপাড়া থেকে ছেড়ে আসা মুরগি বোঝাই একটি পিকআপ সবজি ভ্যানকে সাইট দিতে গিয়ে সিএনজি চালিত স্কুটারটিকে স্বজরে ধাক্কা দেয়।

Model Hospital

এতে মুহূর্তের মধ্যে স্কুটারটি দুমড়ে মুছড়ে যায়।পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করে ।

নিহতারা হলেন, শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আব্দুর রবের পুত্র আবুল কাশেম, কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের হোসেনপুর এলাকার জব্বর আলীর পুত্র দিনমজুর আব্দুর রব।

এছাড়া সিএনজিতে আরোহী গুরুতর আহত কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের আঃ রশিদ, মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেনকে কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, পুলিশ দুর্ঘটনায় কবলিত সিএনজি এবং অভিযুক্ত পিকআপটিকে উদ্ধারপূর্বক জব্দ করে।

তাৎক্ষণিক তিনি আরো জানান, পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিহতদের মরদেহের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital