বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফ্ল্যাটে মিলল কলেজ ছাত্রীর ম’র’দে’হ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৯:৩৮ পিএম
চাঁদপুরে ফ্ল্যাটে মিলল কলেজ ছাত্রীর ম’র’দে’হ

চাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শহরের নাজিরপাড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলায় ফ্ল্যাটের দরজা ভেঙে গতকাল মঙ্গলবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সুমাইয়া আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। তিনি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর পূর্বে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। দীর্ঘদিন যাবত শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া বিবাদ চলছিল তাঁর। পড়াশোনার জন্য পাঁচ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকে পড়াশোনা করতেন। ঈদে সবাই বাড়িতে যান।

Model Hospital

কলেজছাত্রীর স্বজনদের অভিযোগ, গত দু-দিন আগে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় সুমাইয়া আক্তারের। এরপর তিনি নাজিরপাড়ায় ওই ফ্ল্যাটে এসে অভিমান করে দরজা আটকে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুর রাজ্জাক মীর বলেন, বাড়ির মালিক ফ্ল্যাটে থেকে দুর্গন্ধ পেয়ে ৯৯৯ ফোনকল করে পুলিশকে জানান। এরপর ওই বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের দরজা ভেঙে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital