বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে যুবক

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৬:৩৪ পিএম
শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে যুবক

চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে ৪৫ বছর বয়সী এক যুবক।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মোঃ শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।

Model Hospital

এ ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ উল হাসান জানান, দূর্ঘটনা বসত ঢিলা কূলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাব টি ঢুকে যায়। আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital