বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৭:৪৮ পিএম
হাইমচরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
হাইমচরে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) আলগী উত্তর ইউনিয়নের কাটাখালী এলাকার আব্দুল ওয়াহেদ এর বাড়ির সামনে থেকে এই ৩ মাদক কারবারিকে আটক করেন হাইমচর থানার এস আই (নিরস্ত্র) মো: পলাশ হোসেন।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো: মহসিন পাটওয়ারী (কালা মহসিন) এর ছোট ভাই ফরিদ হোসেন পাটওয়ারী(২৩),  মো: ইয়াসিন বেপারী(২৪), পিতা: রব বেপারী, অপু তালুকদার (২২) পিতা: কাদির তালুকদার।
এস আই পলাশ জানান, কাটাখালী এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে— এমন গোপন খবরে সকাল ১১টায়  সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে মাদকসহ হাতেনাতে এই ৩জন মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক তিন জনের নামে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital