বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

থানায় অভিযোগ

কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধির উপর হামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:২১ পিএম
কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধির উপর হামলা

কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধি টিএসএম মাছুম বিল্লাহ্ (৩৮) ও এসআর হৃদয় হোসেন (২০) এর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছকিনার দালান ব্রিফফিন্ড সংলগ্ন ডিলার নাছির উদ্দিনের (৪০) দোকানে এই হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে কচুয়া থানায় প্রাণ কোম্পানির টিএসএম মাছুম বিল্লাহ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছকিনার দালান এলাকার ডিলার মোঃ নাছির উদ্দিন প্রাণ কোম্পানির সাথে ডিলারশিপ হিসেবে ব্যবসা পরিচালনা করতো। কোম্পানির নিয়ম অনুসারে ব্যবসা পরিচালনা না করায় কোম্পানির মালামাল ফেরত দেওয়ার কথা বললে নাছির তাতে কোন প্রকার কর্নপাত করেনি।

Model Hospital

রবিবার সকালে ডিলার নাছিরকে হিসাব করে কোম্পানির টাকা ও মালামাল ফেরত দিতে বললে নাছির আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমাকে কিলঘুষি মারিয়া রক্তাক্ত জখম করে। এসময় আমার এসআর হৃদয় হোসেন এগিয়ে আসলে তাকেও কিলঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমাদের সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা একটি ল্যাপটপ ও একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে যায়। বিবাদী নাছির বিভিন্ন ধরনের ভয়ভীর্তি প্রদর্শন করে এবং সুযোগ মতো পাইলে খুন জখম করবে বলেও হুমকি প্রদান করে।

বাদী মাছুম বিল্লাহ বলেন, আমি ও আমার সহকর্মী রবিবার সকালে ডিলার নাছিরকে হিসাব করে কোম্পানির টাকা ও মালামাল ফেরত দিতে বললে নাছির আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নাছির আমাদের কিলঘুষি মারিয়া রক্তাক্ত জখম করে। আমাদের সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা একটি ল্যাপটপ ও একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করলে আমরা উভয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেই।

বিবাদী নাছির উদ্দিন বলেন, প্রাণ কোম্পানির প্রতিনিধি টিএসএম মাছুম বিল্লাহ্ এসআর হৃদয় হোসেনকে আমি কোন মারধর করিনাই এবং অভিযোগটি সঠিক নয়।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital