বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীতা জানান দেন যুবলীগ নেত্রী ফারহানা পারভীন

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:৩০ পিএম
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীতা জানান দেন যুবলীগ নেত্রী ফারহানা পারভীন

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জানান দেন, কচুয়া উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ফারহানা পারভীন।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম শ্রীরামপুর মুন্সি বাড়িতে ইফতার পাটি, দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

এসময় তিনি বলেন, ফারহানা পারভীন যুবলীগ নেত্রী। ফারহানা পারভীন কচুয়ার সকল মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। তাকে যদি আমরা নেতা হিসাবে নির্বাচিত করি এবং সমর্থন করি সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ফারহানার হাত ধরে এ কচুয়াকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সমর্থ হবো। ফারহানা পারভীন আমার মনোনীত প্রার্থী। আপনারা ফারহানাকে সমর্থন দিয়ে তার বিজয় সু-নিশ্চিত করবেন বলে আমার বিশ^াস রয়েছে আপনাদের প্রতি।

Model Hospital

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সোহাগ, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মুন্সি, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ছালেহীন খলিল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর মান্নান, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, বিতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল হোসেন ভূইয়া, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিএম ফারুক, , উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপজেলা আওয়াম লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’