বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:৪৫ পিএম
মহামায়ায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল
চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়ায় বাজার সংলগ্ন টাহরখিল গ্রামের এলাকাবাসী ও বিভিন্ন ব্যক্তিবর্গদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আল জামিআতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার শিক্ষকদের দোয়া ও মোনাজাত পরিচালনায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রগহণে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
দোয়া মাহফিলে মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর সহধর্মিণী ও জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা খন্দকার সেলিনা আক্তার রাণী অংশগ্রহণ করেন।
এছাড়াও ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান সোহেল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বাবুল পাটওয়ারী, শাহমাহমুদপুরের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাখাওয়াত হোসেন পাটওয়ারী ও স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশনটি অসহায়দের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে চলছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital