বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকাস্থ কচুয়ার বিভিন্ন ইউনিয়নের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:৪৭ পিএম
দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকাস্থ কচুয়ার বিভিন্ন ইউনিয়নের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
ঢাকাস্থ চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা নয়াপল্টন চায়না টাউন ফুড কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ এনায়েত হোসেন (হাসিব)।
ঢাকাস্থ কচুয়া উপজেলার ৯, ১০, ১১ ও ১২ নং ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এইচ সবুজ চৌধুরী, শাহাদাত হোসেন সুমন, মোঃ মাহফুজ খান, এএসএম শামীম, সাইফুল রাসেল, আতিক উল্লাহ খান, এমএস রিপন, মো: মোস্তাকিম মিরাজ, মনিরুজ্জামান বাবলু, মোশারফ হোসেন, সাব্বির হোসেন, মো: শাকিলুজ্জামান, আমিনুল ইসলাম আল আমিন, মোঃ শামীম হোসেন, রাসেল হোসেন, মো: ইউসুফ পালোয়ান, মো: রুমেল, জামিল উদ্দিন, মহিনউদ্দিন, মো: আল শাহরিয়া রোকন, মোহাম্মদ রিয়াদ হোসেন, মো: রিয়াদ, মাসুম হোসেন, পারভেজ আহমেদ, মো: আসাদ হোসাইন সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সালাউদ্দিন শিং। মো: নুর আলম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সকলের মাঝে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital