শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-শাহরাস্তির সহস্রাধীক পরিবারের মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:৫৮ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তির সহস্রাধীক পরিবারের মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ

ঈদুল ফিতরকে সামনে রেখে হাজিগঞ্জ শাহরাস্তির কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রায় সহস্রাধিক ঘরে অগ্রিম ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন।

পাওয়ার সেল এর মহাপরিচালক আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ প্রতিবছরের ন্যায় এবারও তিনি নিজ এলাকার হাজীগঞ্জ এবং শাহরাস্তিতে অসহায় দুস্থ পরিবারের ঘরে এই ঈদ উপহার পাঠিয়ে দেন।

২৯ মার্চ শুক্রবার বেলা ১১ টায় হাজীগঞ্জ পূর্ব বাজারে ঈদ উপহার বিতরণে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সহ উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মামুন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১২ টায় শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান মিন্টু, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা সুমন দর্জি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

ঈদ উপহার প্রতিটি প্যকেটে দুধ, পোলাও’র চাল, তেল, চিনি,ডাল ও লবন রয়েছে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন দীর্ঘ কয়েক দশক ধরে হাজীগঞ্জ শাহরাস্তিতে জনগনকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছেন। সেই সাথে ত্রান সহায়তা, উপহার সামগ্রী ও নেতাকর্মীদের বিভিন্ন রকমের সহযোগিতা করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital