বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী’র পক্ষ থেকে শতাধিক সুবিধাবঞ্চিত ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:০৬ পিএম
বিজয়ী’র পক্ষ থেকে শতাধিক সুবিধাবঞ্চিত ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন  বিজয়ী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায় ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের  নতুন বাজারে এলাকায়  শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের নারী সদস্যরা। যা ১০ দিন ব্যাপি চলমান থাকবে ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: জে আর ওয়াদুদ টিপু ।
পথচারীদের মাঝে ইফতার বিতরন শেষে নারী উদ্যোক্তাগন খান’স ধাবায় ইফতার করেন।
ইফতার শেষে  নারী উদ্যোক্তাগন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হল রুমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে এক সৈজন্য সাক্ষাত করেন।
 চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: জে আর ওয়াদুদ টিপু  বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে  বিজয়ীর পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের জন্যে ইফতারি বিতরণ করেছি। এই খাবার গুলোর বেশিরভাগই  নারী মেম্বাররা নিজেদের বাড়িতে হাতে তৈরী করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই মানবিক কর্মকাণ্ডগুলো আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সংগঠনের মাধ্যমে মূলত আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদেরকে কর্মদক্ষ হিসেবে গড় তোলাই মূল্য লক্ষ্য। পাশাপাশি  বিজয়ীর সকল মেম্বারদের জন্য দোয়া কামনা করছি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন চাঁদপুরের নারীরা এগিয়ে যাচ্ছে তাদের কর্মদক্ষতা দিয়ে। চাঁদপুর পৌরসভা সব সময় নারী উদ্যোক্তাদের সকল ভাল কাজের পাশে ছিল, ইনশাআল্লাহ থাকবে। বিজয়ীর জন্য শুভ কামনা রইল।
 উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, সাংবাদিক মূসা তফাদারসহ বিজয়ী সংগঠনের সদস্য ও নারী উদ্যোক্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।