বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:৩০ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠআন সম্পন্ন হয়েছে।

৩০ মার্চ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার,উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ , উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক প্রমুখ।

প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহসভাপতিদ এম কে মানিক পাঠান।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, আকবর হোসেন মনির প্রমুখ।

Model Hospital

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রেসক্লাবকে ধণ্যবাদ জানিয়ে বলেন, সমাজের দর্পন হলো গণমাধ্যম। সেই গণমাধ্যকর্র্মীদের নিজেদের ঠিকানা হলো প্রেসক্লাব।

ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাব ধারাবাহিক ভাবেই ইফতার অনুষ্ঠানের সকল মতের মানুষদের এককাতারে নিয়ে আসেন।

একই সাথে প্রেসক্লাবের সদস্য তথা সংবাদকর্র্মীরাও ভাল ও মানসম্পন্ন রির্পোট করেন। আমরা এর ধারাবাহিকতা অব্যাহত দেখতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital