শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২শ’ এতিমদের নিয়ে ইফতার করলেন উপাধী’র কৃতি সন্তান জুয়েল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:৩৯ পিএম
২শ’ এতিমদের নিয়ে ইফতার করলেন উপাধী’র কৃতি সন্তান জুয়েল

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ২০০ শতাধিক এতিমদের সাথে নিয়ে  ইফতার করলেন উপাধী দক্ষিণ ঘোরাধারী তালুকদার বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  সাখাওয়াত হোসেন জুয়েল।

২৯ মার্চ শুক্রবার ১৮ তম রোজায় পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে দোয়া ও ইফতারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন জুয়েল।

ইফতারের পূর্বে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন জুয়েল  তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল খেলার মাঠ হল আমাদের সমাজের অলংকার। বাহির থেকে আমাদের এলাকায় এক মানুষ যখন আসবে তখন তারা আমাদের এই সব অবকাঠামো উন্নয়ন থেকে আমাদের সম্পর্কে জানতে পারবে। আমি আমার ইউনিয়নের এই সব সমাজিক কাজের উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে যাবো, যাতে করে মানুষ বুজতে পারে আমাদের এই ইউনিয়ন টা সামাজিক, আমরা পরিপাটি, সাজানো-গোছানো। আমি এসব করার একটাই লক্ষ্য হলো মানুষ যাতে আমার দেখাদেখি তারা নিজেরাও যেন সামাজিক কাজে উৎসাহিত হয়।

আর এতে করে সমাজটা যাতে আরো দ্রুত উন্নয়ন হয়। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি আমার দায় ভদ্রতা থেকে মৃত্যুর আগ পর্যন্ত  সমাজের মঙ্গলের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানারর  মুফতি মোক্তার আহমেদ, মাদ্রাসার উপদেষ্টা শাহাজালাল তফাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মাষ্টার, যুবলীগ নেতা সাখাওয়াত তালুকদার, ১নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার সোহেল হোসেন সহ এলাকার গণ্যমান্য লোকজন।

ইফতার ও নামাজ শেষে পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানার আজীবন সদস্য ফরম সাখাওয়াত হোসেন জুয়েল এর হাতে তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপদেষ্টা সহ প্রতিষ্ঠানের  অন্যান্য লোকজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital