শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বপ্নচারী যুব কল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১০:৫৬ পিএম
স্বপ্নচারী যুব কল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারীর যুব কল্যাণ সংস্থা এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত খানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু আরো উপস্থিত ছিলেন শাহ আলম ভূঁইয়া, কাউসার হামিদ, আব্দুল জব্বার, আব্দুল কাদির, আতিক সহসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলের সভাপতি শাহাদাত খান প্রোগ্রামের প্রথমে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ইফতার মাহফিলের শুভ উদ্বোধন করেন।

Model Hospital

ইফতার মাহফিলে প্রধান অতিথি খলিলুর রহমান বলেন স্বপ্নচারী যুব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের উপকার করা আসতেছে। তারা করোনাকালীন সময়ে অসহায় রোগীদের অক্সিজেন সেবা,বিভিন্ন অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ, অসহায় রোগীদের ওষুধ বিতরণ, অসহায় পরিবারের বিবাহ উপযুক্ত মেয়েদের বিয়ে প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে আমি সংগঠনের সফলতা কামনা করছি।

ইফতার মাহফিলের বিশেষ অতিথি  সাজ্জাদ হোসেন টিটু বলেন এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে আমি এই সংগঠনের সাথে সব সময় ভালো কাজ করতে চাই।

সর্বশেষ সংগঠনের সদস্য নোমান সালেহী এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital