শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১০:০০ পিএম
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল

দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে চাঁদপুরে শহরস্থ সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩১মার্চ (রবিবার) বাদ আছর চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানাই। মফস্বল শহরে পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জ নিয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি নিয়মিত প্রকাশনা করে আসছি। ভবিষ্যতেও প্রকাশনা অব্যাহত থাকবে। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যে কোনো কাজ সহজে করা যায়। মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে । এ মাসটি মুসলিমদের জন্য রহমতের মাস। ঈদ উপলক্ষে আপনারা বিজ্ঞাপন দিবেন। যারা পত্রিকায় যে দায়িত্বে আছেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনারা নিয়মিত নিউজ পাঠাবেন ও বিজ্ঞাপন দিয়ে পত্রিকাকে সহযোগিতা করবেন । যে যেখানেই কাজ করেন নিজ প্রতিষ্ঠানকে ভালোবাসবেন।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্যদের মধ্যে অংশ নেন, পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, মফস্বল সম্পাদক এম এম কামাল, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার, ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Model Hospital

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital