বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা ও ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১০:০১ পিএম
চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা ও ইফতার
প্রতি বছরের ন্যায় এবারো আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে মুসল্লিরা যেনো আদায় করতে পারে সে লক্ষে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ)বাদ আছর  শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকাস্থ কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের বাসভবনে সভা শেষে ইফতার অনুষ্ঠিত হয়। এতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বছর চাঁদপুর আউটার স্টেডিয়ামের সাথে  সুইমিংপুলের গ্যালারির উন্নয়নমূলক কাজ  চলমান থাকায় আউটার স্টেডিয়ামের পরিবর্তে স্টেডিয়ামের মূলমাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার হবে।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে চাঁদপুর স্টেডিয়ামে আদায় করবো। কমিটির সর্বসম্মতিক্রমে জামায়াতের সময় সকাল পোনে ৮ টায় নির্ধারন করা হয়। এছাড়া এই সময় পরিবর্তনও হতে পারে। ঈদের জামাত নিরাপত্তাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
ঈদ জামায়াত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আ. রশিদ সর্দার, সহ-সভাপতি আব্দুর রশিদ খান, যুগ্ম সম্পাদক  মাহমুদ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, কোষাধক্ষ অ্যাড. বদরুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য পারভেজ করিম বাবু, সদস্য সাংবাদিক শরীফুল ইসলাম, মো. মোরশেদ আলম খান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়-ঈদ জামায়াতের  নিরাপত্তা জোরদার করা হবে, এবং পরবর্তি মিটিং এ নামাজের সময় নির্ধারন করে জানিয়ে দেওয়া হবে।আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় সকল সদস্যদের নিয়ে সভাপতি এ্যাডভোকেট সেলিম আকবরের বাসভবনে ইফতারের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital