বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের সাথে কচুয়ার নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:২৪ এম
সাংবাদিকদের সাথে কচুয়ার নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ মতবিনিময় সভার অয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম-সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, মোঃ রাছেল, শান্তধর, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, তথ্য ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত ভৌমিক অপু, নির্বাহী সদস্য আবু হানিফ, সৈয়দ আরাফাত সামী, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম সম্পাদক আহসান হাবীব সুমন, সাগঠনিক সম্পাদক ইসমাইল, নির্বাহী সদস্য আবু হানিফ।

Model Hospital

মতবিনিময় কালে নবাগত ইউএনও এহসান মুরাদ বলেন- আপনারা আমার চোখ হয়ে সত্যটা দেখান। সঠিক তথ্য তুলে ধরুন। আমি আপনাদের অতিথি। আপনাদের কথায় অনেক বেশি সন্তুষ্ট হয়েছি। তথ্যের অবাদ প্রচার করতে হবে। পাশাপাশি যা সত্য তা প্রকাশ করবেন।

অপতথ্য প্রচার করবেন না, যা কচুয়া বাসীর জন্য ক্ষতিকর। সরকার কচুয়ার উন্নয়নে উদ্যোগ নিলে অপতথ্য প্রচার করলে কচুয়াবাসী পিছিয়ে যাবে। এবং তা কচুয়াবাসীর জন্য দুর্গতি নিয়ে আসবেন।

আপনাদের সকলের সম্মলিত প্রচেষ্টায় এ কচুয়াকে এগিয়ে নিয়ে যাবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital