বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঝিলমিলের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:২৬ এম
চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঝিলমিলের নতুন কমিটি গঠন

চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ২০২৪/২০২৫ সালের কমিটি গতকাল ১ এপ্রিল সোমবার গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মনোনীত হন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন।

কমিটির অন্যান্যরা হলেন : সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী, সহ সভাপতি প্রিন্স মাহমুদ, ইউসুফ মিয়া ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক বিজয় খান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মহন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদ আলম, মহিলা সম্পাদিকা মাকসুদা ইসলাম হ্যাপি, অর্থ সম্পাদক ইউনুছ মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক হেলাল ভান্ডারী, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান রাহিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-আরিয়ান আহমেদ রাসেল, আপ্যায়ন সম্পাদক আবু সুফিয়ান, কার্য নির্বাহী সদস্য হারুন অর রশিদ, নির্বাহী সদস্য আকবর হোসেন মিন্টু, মোঃ রাসেল, সুজন ভৌমিক।

প্রসঙ্গ, গতকাল পহেলা এপ্রিল ছিল সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের নিয়ে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

Model Hospital

২০০৮ সালে সাংবাদিক ফরহাদ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ঝিলমিল।

সংগঠনটি চাঁদপুর জেলা ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital