শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:৩৩ এম
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত
চাঁদপুর শহরের বিষ্ণুদি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার (১ এপ্রিল ) বাদ আছর মাদ্রাসা মিলনায়তনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলেধরে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সভাপতিত্বে, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সুযোগ্য মেয়র জিল্লুর রহমান জুয়েল।
বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মুদ্দার্রেছীন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম মোস্তফা হামিদী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, চান্দ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবু রহমান সুমন, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন সহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা এটিএম মোস্তফা হামিদী।
এ সময় সকল অতিথি দের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital