মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিশ্বব্যাংকের সহায়তায় এলজিআরপি বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৩৫ এম
শাহরাস্তিতে বিশ্বব্যাংকের সহায়তায় এলজিআরপি বিষয়ক মতবিনিময় সভা
শাহরাস্তিতে বিশ্বব্যাংকের সহায়তায় (এলজিআরপি) বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপ্রধানে এলজিআরপি বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ব ব্যাংকের দুইজন প্রতিনিধি কর্মকর্তা উপস্থিত থেকে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিতির বক্তব্য শ্রবণ করেন।
ওই সময়জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, সপ্রাবি, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, সমাজের  বিশিষ্ট জন তাদের বক্তব্য তুলে ধরেন।এতে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্য,উপস্থিতির মতামতের ভিত্তিতে  প্রকল্পটির  অতিত বর্তমান  এবং ভবিষ্যতে কর্মপন্থা বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন।
ওই  প্রকল্পের আগত কর্মকর্তারা  বিষয়গুলি মনোযোগ সহকারে লিপিবদ্ধ করেন।
এছাড়া  ভবিষ্যতে এ প্রকল্প বাস্তবায়নে যার যার অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়ার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।
এতে  উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান  নাসরিন জাহান চৌধুরী শেফালী,বিশ্ব ব্যাংক কর্মকর্তা এস  আর  কাদির, ইকবাল আহমেদ কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এসডিএফের মিজানুর  রহমান, শাহরাস্তি পৌর মেয়র আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান  কামরুন্নাহার কাজল, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ নাসির উদ্দীন, শাহরাস্তি উপজেলা আলীগের সাবেক  সভাপতি  চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার,পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েসা আক্তার , উপজেলা মৎস্য অফিসার  তৌসিব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় কর্মকর্তা শাহাবুদ্দিন, মাসুদ আলমসহ  বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।