বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৩৭ এম
শাহতলী জিলানী চিশতী কলেজের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেনির ২০২৪ সালের নির্বাচনী (টেস্ট)পরীক্ষার ফলাফল বিশেষ ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
২এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের সহকারি অধ্যাপক (ভূগোল) মো: গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভনিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক  সোহেল রুশদী বক্তব্যে বলেন,কলেজের নির্বাচনী(টেস্ট) পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ন। এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা পাসের সার্টিফিকেট এর গুরুত্ব রয়েছে। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে। বর্তমানে মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে রয়েছে। পড়াশুনার পাশাপাশি তোমরা ভালো মানুষ হতে হবে। তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তারা নির্ধারিত সময়ের মধ্যে ফরমপূরন করবে। যারা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছো,তাদের ফরমপিলাম করা যাবো না। শুধুমাত্র কৃতকার্য   শিক্ষার্থীরাই ফরমপিলামের সুযোগ পাবে।
ফরম পূরন ১৬এপ্রিল -২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। আগামী ৩০জুন থেকে ২০২৪সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রতিষ্ঠান থেকে গতবছর এইচএসসিতে ৭জন জিপিএ-৫সহ ভালো ফলাফল অর্জন করেছে। তোমাদের মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পড়াশুনার প্রতি আসক্ত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী  শিক্ষার উন্নয়নে কাজ করছে। সকল শিক্ষার্থীকে উপবৃত্তি আওতায় এনেছে।  তোমরাই আগামী দিনের স্মাট বাংলাদেশের কারিগর।
অনুষ্ঠানে শুরুতে নির্বাচনী পরীক্ষার ফলাফল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক  সোহেল রুশদী’র কাছে হস্তান্তর করেন কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কাছে নির্বাচনী পরীক্ষার  ফলাফল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
জানা গেছে,  এ বছর জিলানী চিশতী কলেজ থেকে ৯১জন পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করে। নির্বাচনী পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা কলেজ অফিস ও নোটিশ বোর্ড থেকে জানতে পারবে। ম্যাসেঞ্জার ও হোয়াটাঅ্যাপ এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। যে সকল শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ১৬এপ্রিল থেকে কলেজ অফিসে এসে ফরম পূরনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital