শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উবি’র পুনরায় সভাপতি ফয়সাল আজাদ রুবেল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:৩৪ পিএম
কচুয়া মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উবি’র পুনরায় সভাপতি ফয়সাল আজাদ রুবেল

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রোলিয়া সিডনি শাখার সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের জ্যেষ্ঠ সন্তান মো.ফয়সাল আজাদ রুবেল ।

২৮ মার্চ মঙ্গলবারের বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সদস্যবৃন্দ সর্ব সম্মতিক্রমে তাঁকে তৃতীয় বারের মত বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন।

জানাগেছে, উপজেলার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে নির্বাচনে অভিভাবকগন স্বতঃফুর্ত ভাবে অংশগ্রহন করেন। নির্বাচনে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।

Model Hospital

অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর আলম, অমর সরকার, মো: মনসুর আহমেদ, মো: মিজানুর রহমান, মহিলা অভিভাবক সদস্য রাশেদা বেগম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল, আজম খান, মহিলা শিক্ষক প্রতিনিধি শারমিন আক্তার বেগম নির্বাচিত হন।

ম্যানেজিং কমিটির সভায় অভিভাবক সদস্যদের প্রস্তাবে এবং সমর্থনে সর্বসম্মতিক্রমে মো. ফয়সাল আজাদ রুবেলকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ তাঁকে ফুলদিয়ে বরণ করেন । পরে নবনির্বাচিত সভাপতি মো. ফয়সাল আজাদ রুবেল এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিকে ফয়সাল আজাদ রুবেল মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় রাজনৈতিক,সামাজিক সংগঠন, বিভিন্ন সুশিল সমাজের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক প্রক্রিয়া মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি সমাজ সেবক ফয়সাল আজাদ রুবেল বলেন, আমার প্রয়ত পিতা শিক্ষানুরাগী নরুল আজাদ এলাকার মানুষকে ভালোবাসতেন।

শিক্ষার আলো নিজ এলাকার প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষে বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নুরুল আজাদ কলেজসহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন।

বাবার আদর্শ ধারন করে আমিও এলাকার শিক্ষা মানন্নোয়নে কাজ করছি। শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital