শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদপত্র বিলিকারক আব্দুল বারেক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:৪৪ পিএম
সংবাদপত্র বিলিকারক আব্দুল বারেক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

চাঁদপুর শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস আদালতে স্থানীয় ও জাতীয় পত্রিকার বিলিকারক আব্দুল বারেক গাজী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

জানাজায় ১ এপ্রিল সোমবার বিকেলে পত্রিকা বিলি শেষ করে বাড়ী যাওয়ার পথে বাবুরহাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন। এমনকি তার পাজরের একটি হাড়ও ভেঙ্গে যায়। দুর্ঘটনার পর তাৎক্ষনিক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সে চাঁদপুর সদর হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত সংবাদপত্র বিলিকারক আব্দুল বারেকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঢালীর ঘাট এলাকায়। আহত বারেকের ভাই আবুল বাশার জানান, আমার ছোট ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। এই ভাইটি প্রতিদিন ভোরবেলা স্থানীয় এবং জাতীয় পত্রিকা পাঠকের কাছে পৌঁছে দেন। কিন্তু সামনে ঈদ আর ছেলে সন্তান রয়েছে। চিকিৎসার জন্য ওষুধ কিনতেও সমস্যা হচ্ছে এখন। অনেক কষ্টে জীবন যাপন করছে তার পরিবার।

Model Hospital

আমার ভাইয়ের এই দুরবস্থায় যদি স্থানীয় পত্রিকার সম্পাদক ও বিত্ত্ববানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনেক উপকৃত হবে এবং বারেকের পরিবার চির কৃতজ্ঞ হয়ে থাকবে।

জানাযায় সংবাদপত্র বিলিকারক আব্দুল বারেক স্থানীয় পত্রিকাগুলোর মধ্যে দৈনিক চাঁদপুর সময়, দৈনিক চাঁদপুর প্রবাহ, দৈনিক মেঘনা বার্তা, দৈনিক সুদীপ্ত চাঁদপুর, দৈনিক আদিবাংলা, দৈনিক প্রিয় চাঁদপুর, দৈনিক একাত্তর কন্ঠ, দৈনিক শপথ, সাপ্তাহিক পাঠক সংবাদসহ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকা এবং জাতীয় পত্রিকা তিনি পাঠকের মাঝে প্রতিদিন পৌঁছে দেন।

আজ সেই সংবাদপত্র বিলিকারক আব্দুল বারেক সড়ক দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এ যেন দেখার কেউ নেই। অসহায় অসহায় বিলিকারক আব্দুল আব্দুল বারেকের পাশে সহযোগিতা দিয়ে এগিয়ে আসলে সে দ্রুত সুস্থ্য হয়ে আবার পত্রিকা বিলি করতে পারবে ।

এছাড়া তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital