শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার ও মিলন মেলা

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:২৯ পিএম
শাহরাস্তিতে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার ও মিলন মেলা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল ও সাইফুল ইসলাম স্বপন এর উদ্যোগে ইফতার মাহফিল, মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুমন, শাহরাস্তী উপজেলা ছাত্রলীগ সাবেক নেতা ইমাম, মাহফুজুর রহমান, কামরুল, মামুনুল হক, শরিফ, সিতু, ইউসুফ, জাকির, সুজন পাঠান, এনামুল হক মনির, সাখাওয়াত হোসেন মামুন, শাহাদাত, ইমরান মনির, আবুল কাসেম, রাসেল, মিঠু, রফিক মুন্সী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল মোল্লা, ইউপি সদস্য খোরশেদ আলম সহ আরও অনেকেই।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শাহরাস্তির বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশাসহ প্রায় দুই শতাধিক লোকজন অংশ নেন।
দোয়া মাহফিলে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ আসন) মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital