শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৫৬ পিএম
ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার ৬ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এত ব্যাস্থ্যতার মাঝেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভুলেন না।

এজন্যই তিনি মানবতার মা। তিনি আরো বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পাড়ি।

Model Hospital

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহজাহান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামীলীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার ভূইয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুক্তার হোসেন গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন।

এসময় ছেংগারচর পৌরসভার ৪ হাজার ৯শ ২৪ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital