বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শিশু পরিবারে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন সমাজকল্যান মন্ত্রী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৩৭ পিএম
চাঁদপুর শিশু পরিবারে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন সমাজকল্যান মন্ত্রী

চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন সমাজকল্যান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

গতকাল শনিবার (৬ এপ্রিল) চাঁদপুর সরকারি শিশু পরিবারের মাঠে জেলা ছাত্রলীগ ইফতার মাহফিলের আয়োজন করেন।

এ সময় সমাজকল্যান মন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সবসময় মানুষের জন্য কাজ করে।

আপনারা দেখেছেন করোনা অতিমারির সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করেছে, ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তাদের ভালো কাজ সবসময় অব্যাহত থাকবে। তাদের প্রতি দোয়া ভালোবাসা শুভকামনা রইল।

Model Hospital

তিনি সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশে বলেন, এ প্রতিষ্ঠানের শিশুরা অনেক কিছুই শিখছে। তারা নিজেদের জীবনকে সুন্দর করবে স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে। দেশকে এগিয়ে নিতে সুনাগরিক হবে।

সুবিধাবঞ্চিত শিশুরা যেন ভালো থাকতে পারে, তাদের জীবন যেন সুন্দর হয়, প্রধানমন্ত্রী তাদের জন্য কাজ করছেন।

ইফতার মাহফিলে চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের সাথে অংশ নেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজতশুভ্র, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্র তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এরপূর্বে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি সরকারি শিশু পরিবার আসার সাথে সাথে শিশুরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় ও কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি শিশুদের সাথে তাঁর উচ্ছ্বাস প্রকাশ পরে শিশুদের হাতে ঈদের পোশাক ও অন্যান্য সামগ্রী তুলে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital