বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা খোকা প্রধানীয়া অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫:০৪ এম
বিএনপি নেতা খোকা প্রধানীয়া অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা
চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী, জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক খোকা প্রধানীয়া অসুস্থ।
গত ২৩ মার্চ শনিবার আছরের পর তিনি মাইল্ড স্ট্রোক করেন।
জানা যায়, খোকা প্রধানীয়া অসুস্থ হয়ে পড়লে প্রথমে চাঁদপুর শহরের রেইনবো হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২ দিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করেন। ওখানে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা প্রদান শেষে বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে খোকা প্রধানীয়ার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে গিয়ে ভিড় জমায় এবং তাঁর পাশে থাকেন। বিভিন্ন জায়গা থেকেও মোবাইল ফোনে বিএনপির নেতাকর্মী এবং আত্মীয়স্বজনরা শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিবার ও চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে খোকা প্রধানীয়ার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।