বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:২৫ পিএম
শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বরাবরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এক প্রার্থী লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১ এপ্রিল  উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে ২ টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ল্যাব সহকারী পদের প্রার্থী বিজয়পুর গ্রামের মাকসুদুর রহমান নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তোলেন। তিনি অভিযোগে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেনের নিকটাত্মীয় ছালাউদ্দিন ভূঁইয়াকে সহকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য গোলাম জিলানীর কন্যা সাবরিনা নাসরিনকে ল্যাব সহকারী হিসেবে মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ কমিটি প্রকৃত মেধাবী প্রার্থীদের মেধার মূল্যায়ন না করে অর্থের কারণে অবমূল্যায়ন করেছেন।
অভিযোগকারী জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমেদ, প্রধান শিক্ষক মোখতার হোসেন ও সদস্য গোলাম জিলানী অনিয়মের মাধ্যমে এ নিয়োগ বানিজ্য করেন। আমি স্থানীয় সংসদ সদস্যের কাছে অবৈধ এ নিয়োগ বাতিল ও তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার হোসেন জানান, ১ এপ্রিল ২০২৪ খ্রিঃ সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশ প্রহরীর শূণ্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা গ্রহন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ করেছেন নিয়োগ বোর্ডের কর্মকর্তাগণ। নিয়োগ বোর্ডের দায়িত্বে ছিলেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, ডিজি প্রতিনিধি, মাননীয় জেলা প্রশাসকের প্রতিনিধি- মাননীয় সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এতে আমি প্রধান শিক্ষক কিংবা বিদ্যালয়ের সভাপতির কোন দায়িত্ব বা হস্তক্ষেপ করার সুযোগ নেই এবং ছিলো না। একটি মহল আমাদের ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital