মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ডুমুরিয়া ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৫৮ পিএম
কচুয়ায় ডুমুরিয়া ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন

কচুয়া-হাজীগঞ্জ সড়কে ডুমুরিয়া বাজারে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো ডুমুরিয়া ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আব্দুল জলিল শপিং সেন্টারের ২য় তলায় এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন- ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসতিয়াক আহমেদ বুলবুল।

উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ হোসাইনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসতিয়াক আহমেদ বুলবুল, কড়ইয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, ডুমুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ দুলাল, ৮নং ইউপি সদস্য সফিউল্লাহ, ৯নং ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আহসান উল্লাহ বলেন, ভেজাল মুক্ত নিরাপদ পুষ্টিকর খাবার পরিবেশনই আমাদের অঙ্গীকার এই স্লোগানেই মান সম্মত খাবারের জন্যই এই রেস্টুরেন্টটি চালু করা হলো। ঢাকার উন্নত মানের রেস্টুরেন্ট থেকে বাবুর্চি আনা হয়েছে।

Model Hospital

ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবারের মেন্যু ও ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ২০% ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। রেস্টুরেন্টটি খোলা থাকবে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত। এখানে থাকছে ফাস্ট ফুড, চাইনিজ, বাংলা, কফি, বারবিকিউ, লাচ্ছি, ফালুদা, জুসসহ আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত খাবার। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে, ডুমুরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, মোহাম্মদ জিলানী, জিলানী সাবেক ব্যাংকার আবুল বাশার, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন কড়ইয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো: সুমন, কামরুল হাসান, কাউছার আলম রাব্বিসহ ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ,গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসতিয়াক আহমেদ বুলবুল।

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।