শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর সার্কেলের এএসপি নাসিম উদ্দিন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬:০৮ পিএম
ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর সার্কেলের এএসপি নাসিম উদ্দিন
তাহিরপুর উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. নাসিম উদ্দিন।
তাহিরপুর সার্কেল এর দায়িত্বে থাকা  পুলিশ বাহিনীর এই চৌকস কর্মকর্তা শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।
নিপীড়িত মানবের মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ ও  বিদেহী আত্মার শান্তি কামনা করে এএসপি নাসিম উদ্দিন শ্রদ্ধা জানান জাতীয় চার নেতাসহ সকল বীর শহীদের প্রতি।
ঈদ উপলক্ষ্যে তাঁর প্রত্যাশা উৎসবের মধ্যদিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে এএসপি নাসিম উদ্দিন বলেন, তাহিরপুরের পর্যটন স্পটসমূহে আগত পর্যটকদের অনাকাঙ্ক্ষিত সকল দূর্ঘটনার হাত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করতে উপজেলাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছেন সজ্জন এই পুলিশ কর্মকর্তা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital