বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১০:০৫ পিএম
কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার  (১২ই এপ্রিল) সকালে উপজেলার কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হাজী সাহেব আলী সিকদারের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুস সামাদ, কাজী মিজানুর রহমান, শরিফ উল্লাহ মুন্সী বাবুল, রমিজ উদ্দিন মুন্সী, ওয়াহিদুজ্জামান মুন্সী, মানিক মুন্সী, ইউপি সদস্য শাহজালাল শিকদার, সমাজসেবক রেফায়েত উল্লাহ রিপন, জসিম উদ্দিন প্রধান ,তাফাজ্জল হোসেন প্রধান, তৌহিদুল ইসলাম মুন্সী, হানিফ প্রধান প্রমুখ।
এ সময় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২ বছর মেয়াদি  নতুন কমিটি গঠন করা হয়। কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে  সভাপতি  ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সমঝোতায় মাধ্যমে পুনরায় সভাপতি  মোহাম্মদ উল্লাহ মুন্সি ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী শাহিন নির্বাচিত হন।
কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের সংগঠনটি দলমত নির্বিশেষে সমাজের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের যাবতীয় সমস্যার মূলে কূঠারাঘাত করে সামনে এগিয়ে যাওয়ার প্রকৃষ্ট  উদাহরণ সংগঠনটি। প্রত্যেক সদস্য অপরাপর সদস্যদের মত ও পথের প্রতি শ্রদ্ধা রেখে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি ।
এলাকাবাসীর কাছে সংগঠনটি ভালো কাজের দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital