শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আলোচিত সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁ/সি/র দাবীতে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৬:২৭ পিএম
মতলব উত্তরে আলোচিত সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁ/সি/র দাবীতে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সলিম উল্লাহ লাভলু মেম্বারের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য দীর্ঘ দেড় বছরেও উদঘাটন না হওয়া এবং এজাহার ভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকির প্রতিবাদে খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা।

বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, মামলার বাদী আহসান হাবীব নান্টু নিহত লাভলু মেম্বারের ছোট বোন কল্পনা বেগম, সমাজ সেবক আবদুল হান্নান মাষ্টার, শামসুল হক মাষ্টার।

পরিচালনা করেন, হাফেজ মুহাম্মদ আল আমিন।

২০২২ সালের ২রা নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিমুল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখা হয়।

৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ১নম্বরসহ ৫জন আসামি বিভিন্ন সময় আটক হলেও সবাই জামিনে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital