মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে গাছের সাথে এ কেমন শত্রুতা

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬:৩১ পিএম
মতলব উত্তরে গাছের সাথে এ কেমন শত্রুতা

মতলব উত্তরে প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ২ লক্ষাধিক টাকা মূল্যের বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

১৩ এপ্রিল রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্ৰামে এ ঘটনা ঘটে। ১৫ এপ্রিল মতলব উত্তর থানায় মোঃ মিজান বাদি হয়ে লিখিত অভিযোগ করেছেন।

মতলব উত্তর থানায় ভুক্তভোগী মোঃ মিজানের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, বাহেরচর গ্ৰামের আমার মালিকানা ও দখলীয় ৪০ শতক জায়গায় আমার সৃজিত বিভিন্ন প্রজাতির কাঠ গাছের বাগান রয়েছে ।

১৪ এপ্রিল সকাল ৬টায় দেখাশুনার জন্য ঘটনাস্থলে যাই। আমি ঘটনাস্থল আমার গাছের বাগানে যাওয়ার পর দেখিতে পাই যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা আমার উক্ত বাগানের ২ বৎসর বয়সী প্রায় ১০০ টি গাছের চারা কোপাইয়া কাটিয়া প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। উক্ত জায়গা নিয়ে আমার কোন ব্যক্তি বা ব্যক্তিদের সহিত কোন ধরনের বিরোধ ছিল না বা বর্তমানেও নাই। তবে আমার চাচাত ভাই মোঃ রাজিব সরকার এর সাথে আমার সামাজিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলমান। সর্বদাই আমার নিকট বিভিন্ন অংকের টাকা পয়সা দাবী করে। আমি তার কথামতে টাকা পয়সা না দিলে, বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। আমার যে কোন ধরনের ক্ষতি সাধণ সহ খুন জখম করিবে বলিয়া প্রকাশ্য ও লোকমাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসিতেছে। সে আমার সৃজিত গাছের ক্ষয়ক্ষতি করে থাকতে পারে।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।‌ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।