বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন লাভলী চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:৪১ পিএম
মতলব উত্তর বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন লাভলী চৌধুরী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী একজন। তিনি হলেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

অন্য কোনও প্রার্থী না থাকায় মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের তারিখের পর তাকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে সৌভাগ্য বলে মনে করছেন তিনি।

সংসদ নির্বাচন শেষের পর কয়েক মাস পরই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। কয়েক ধাপে জুন পর্যন্ত হবে এই নির্বাচন।

Model Hospital

প্রথম ধাপে দেড়শ উপজেলায় আগামী ৮ মে হবে ভোটগ্রহণ। এসব উপজেলায় প্রার্থী হতে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

মতলব উত্তর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে লাভলী চৌধুরী ছাড়া আরও কেউ মনোনয়নপত্র জমা দেননি।

ফলে কী হবে -জানতে চাইলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রক্রিয়া শেষে তাকেই নির্বাচিত ঘোষণা করার নিয়ম রয়েছে।

লাভলী চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর বড় ভাই প্রয়াত জীবন চৌধুরীর পুত্রবধূ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।