বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সালিশদারকে ঘুসি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ পিএম
মতলব উত্তরে সালিশদারকে ঘুসি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের
পারিবারিক একটি সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক ব্যক্তিকে ঘুসি দিয়ে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে কবির হোসেন পাটোয়ারীকে আসামি করা হয়। ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্তের পর মরদেহ দাফন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) রাতে ৩০২ প্যানেল কোড ১৮৬০ হত্যা করার অপরাধ ধারায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় মোঃ কবির হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।
আসামি কবির হোসেন মাইজকান্দি গ্ৰামের মৃত রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি এখনও পলাতক রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ঘটনার পর কবির হোসেনকে গণধোলাই দেয় স্থানীয়রা। কবিরকে আশঙ্কাজনক অবস্থায় তার স্বজরা চিকিৎসার জন্য নিয়ে যায়।
এজাহার সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান (৬৪) এর বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক করাকালে  একই বাড়ির রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে কবির হোসেন (৩৩)কে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান শাসন সরুপ থাপ্পড় দিলে কবির হোসেন পাল্টা প্রতিক্রিয়ামূলক কিল ঘুষি দ্বারা আঘাত করে। কিল ঘুষি’র আঘাতে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন  সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
ঘটনার পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital