বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংক ম্যানেজারের খোঁজ এখনও মেলেনি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৯:৪৯ পিএম
৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংক ম্যানেজারের খোঁজ এখনও মেলেনি

চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। তিন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে।

একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ।

তদন্তে আসা পূবালী ব্যাংক কুমিল্লা রিজিওনাল অফিসের আরএম জহিরুল ইসলাম বলছেন, অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই। ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী সপরিবার নিখোঁজ রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষের একাধিক দল বিষয়টি তদন্ত করছেন। তবে ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা গেল ৪ এপ্রিল এই শাখা থেকেই উত্তোলন করা হয়েছে। এর পর কচুয়া আশ্রাফপুর এলাকার দলিল লেখক শাখা ব্যবস্থাপককে দিয়েছেন ৭৫ লাখ টাকা।

এ ছাড়া চাঁদপুর শহরের ব্যবসায়ী আকবর হোসেন লিটন কয়েকভাগে ১ কোটি ৭৬ লাখ নগদ টাকা ধার দিয়েছেন এই শাখা ব্যবস্থাপককে। এসব টাকা শ্রীকান্তের সঙ্গে লেন-দেন হওয়ার সময় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আকবর হোসেন লিটনের স্ত্রী আয়শা আক্তার রুপা এ তথ্য নিশ্চিত করেন ।

Model Hospital

পুলিশের তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবির জানান, ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ ব্যাংক কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তবে ৪ তারিখ মামলায় দেওয়া চেক দুটির টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। প্রথমত শ্রীকান্ত নন্দীর অবস্থান নির্ণয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তদন্ত কাজ চলছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর বলেন, ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর নিখোঁজ হওয়া এবং একজন ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গুরুত্বসহকারে তদন্ত কাজ চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। তাঁর সেই বাসায় এখন তালা ঝুলানো। তিনি গেল ১৪ জানুয়ারি চাঁদপুর নতুন বাজার শাখায় যোগদান করেন। আর কর্মস্থলে ৪ এপ্রিল শেষ অফিস করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital