শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

থানায় অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের

শাহরাস্তিতে যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-১

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:৫৪ পিএম
শাহরাস্তিতে যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-১
চাঁদপুরের শাহরাস্তিতে চলাচলের জন্য রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে।
ঘটনাটি ১৩ এপ্রিল শনিবার দুপুর ১ টায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের মোল্লা বাড়িতে ঘটে।
জানা যায়, ওই বাড়ির নামে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য নব নির্মিত রাস্তাটি প্রশস্ত করার লক্ষ্যে এক শতক জায়গা ক্রয় করেন। উক্ত জায়গা ইয়াজ বদলের মাধ্যমে দেয়া হলেও একই বাড়ির মৃত জলিল মোল্লার পুত্র মোঃ আবুল কালাম নিজের বলে দাবি করেন।
এতে উভয় পক্ষের মধ্যে বাধে বাকবিতণ্ডা। ঘটনার দিন ও সময়ে ত্বর্কিত ভুমি সংক্রান্ত বিবাদ শুরু হলে ওই বাড়ির মোঃ ইসমাইল মোল্লার ছেলে মোঃ হাসান মোল্লা (৩৪) প্রতিবাদ করে। এতে আবুল কালাম ও তার পুত্র জাহেদ মোল্লা ক্ষিপ্ত হয়ে হাসান মোল্লাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় হাসান মোল্লা বাদী হয়ে তিন জনকে বিবাদী করে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদীরা হলেন, মৃত আবদুল জলিলের পুত্র আবুল কালাম, তার পুত্র জাবেদুল ইসলাম স্বপন মোল্লা ও জহিরুল ইসলাম বাবলু।
অভিযোগের বাদী মোঃ হাসান মোল্লা বলেন, স্থানিয় মসজিদ ও বাড়ির এই রাস্তাটি প্রশস্ত করার জন্য এক শতক জায়গা ক্রয় সূত্রে দান করেছেন জনৈক ব্যক্তি। ওই ব্যক্তি ইয়াজ বদলের মাধ্যমে মোল্লা বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র আবুল কালামের নামে এক শতক জায়গা প্রদান করেন। যা আবুল কালাম অন্যত্র বিক্রি করে দেন। অথচ তিনি আবারও ওই জায়গার মালিকানা দাবি করেন। ঘটনার দিন এবিষয়ে মসজিদের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম তার ছেলে জাবেদুল ইসলাম স্বপন আমাকে মারধর করে রক্তাক্ত জখম করেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করি এবং নিজে বাদী হয়ে ঘটনাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ করি।
এবিষয়ে মৃত নুরুল্লাহ্ মোল্লার পুত্র মোঃ আলাউদ্দিন মোল্লা বলেন, ঘটনার দিন ও সময়ে আমি উপস্থিত ছিলাম। রাস্তার জায়গা নিয়ে এভাবে রাজনীতি করা ঠিক হয়নি কালাম মোল্লার। তিনি বিক্রি জায়গা দাবি করা অন্যায়ের সামিল।
রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আবুল কাসেম বলেন, আবুল কালাম ইতোপূর্বে সামাজিক আইন ভঙ্গ করা শুরু করেছেন। এলাকার লোকজন ওনার ব্যবহারে অতিষ্ঠ। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন।
রায়শ্রী উত্তর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সাত্তার বলেন, আবুল কালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ইভটিজিংয়ের মত বহু ঘটনা রয়েছে। তার বেপরোয়া বেয়াদবির ইতি টানা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এব্যাপারে আবুল কালাম বলেন, আমাকে এলাকার লোকজন ডাক্তার বলে ডাকে। কেন আমাকে ডাক্তার বলে তা আমি জানিনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা আমাকে আমার বাড়িতে ঢুকে মেরেছে। বিবাদমান পৌনে ৪ শতক জায়গাটি আমার নিজ নামে খরিদা করা।রাস্তার উভয় পাশে আমার জায়গা রয়েছে। পথচারিদের সুবিধার্থে যে এক শতক জায়গা নিয়েছে তা আমাকে রাস্তার উত্তর পাশে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন তারা ওই জায়গা আত্মসাত করার পায়তারা করছে। তিনি এই সমাজের বিজ্ঞ জনদের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital