শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাষাবীর এম এ ওয়াদুদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : অ্যাড. সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২:১৬ এম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : অ্যাড. সুমন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’ এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

সোমবার (২২ এপ্রিল) তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক রিয়াদ মাহমুদ হাফিজ পাটওয়ারীর আয়োজনে চর ফতেজঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি’র পিতা ভাষাবীর এম এ ওয়াদুদ টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যার নামে এই টুর্নামেন্ট তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বাবা। তিনি দেশ আর মানুষের জন্য ভালোবাসা, সততা, সংগ্রাম আর ত্যাগের এক অনন্যসাধারণ দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ভাষাবীর এম এ ওয়াদুদ টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য রাখেন উদ্ভোধক চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

হুমায়ুন কবির সুমন বলেন, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে।

Model Hospital

ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম খানের সভাপতিত্ব ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেঁদা, চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, ১ নং গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, সখিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড শাহিন খান জয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, আল আমিন বকাউল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহ আলম দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম স্পাইডার ক্রিকেট একাদশ, ফতেজংপুর একতা ক্রিকেট একাদশকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital