বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাপ-পিরিচ প্রতীকের উঠান বৈঠক

আপনাদের সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুস

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯:৩২ পিএম
আপনাদের সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুস
আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আমি বিগত ৫০ বছর ধরে মতলববাসীর সাথে আছি। এবং বিগত ৫ বছর ধরে উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আগামীতেও থাকতে চাই। তারই ধারাবাহিকতায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
গত ২৩ এপ্রিয় বিকেলে ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুস আরো বলেন, আমি কে, নতুন করে আপনাদের কাছে পরিচয় দিতে হবে না। আমি শুধু বলব আগামী দিনেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে সুযোগ করে দিবেন।
সবাই আগামী ৮ মে একটি করে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয় কোন প্রতীক দেন নি। তাই আমাদের নির্বাচন করা সহজ হয়েছে। জনগণ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবেন। এতে করে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। তিনি উপস্থিত সকলের কাছে কাপ-পিরিচ প্রতীকে ভোট চান এবং দোয়া চান।
সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকনের সভাপতিত্বে এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দুর্গাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার দুলাল, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।